ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন দেশে ফিরছেন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর তিনি এখন নিজ দেশের পথে।
বাংলাদেশ সময় আজ সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন এই অভিনেতা। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে তোলা একটি ছবিতে তাকে সাদা চুল ও দাড়িতে দেখা গেছে।
কন্টেন্ট: সংগৃহীত

