পাকিস্তান পুনরায় নিশ্চিত করেছে যে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেবে না। এই নীতি দেশটির দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুক্রবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই অবস্থান স্পষ্ট করেন। তিনি ফিলিস্তিন ও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করেন।
