মালয়েশিয়ায় তারেক-আনোয়ার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণে একটি বৈঠক হয়েছে। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পারদানা পুত্রা ভবনে স্থানীয় সময় সকাল ১০:৩০টায় এই বৈঠক হয়। এতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।