মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ধলা সীমান্ত দিয়ে ৫ জন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোর ৪টার দিকে সীমান্ত এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ভারত থেকে কাঁটাতারের বেড়ার এপারে কিছু ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা তাদের বাধা প্রদান করেন।
বিজিবি’র জোরালো বাধার মুখে পড়ে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়। বর্তমানে এই ৫ জন ব্যক্তি ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারের ওপারেই অবস্থান করছেন। পুশইন হওয়া ওই দলের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি কুষ্টিয়ার সহকারী পরিচালক নুরুল হুদা। উল্লেখ্য যে, এই সীমান্তে আগেও বেশ কয়েকজনকে পুশইনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ।
কন্টেন্ট: সংগৃহীত

