যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা: মেসির রুম নম্বর ২০২ নিয়ে কৌতূহল

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। গত রোববার (৩১ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় আলবিসেলেস্তেদের বিমানটি মিসৌরিতে অবতরণ করে। এরপর দলটি যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে তাদের ঘাঁটি স্থাপন করেছে।

কানসাসে পৌঁছানোর পর থেকেই অধিনায়ক লিওনেল মেসির রুম নম্বর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, মেসি ২০২ নম্বর রুমে থাকছেন।