নেত্রকোনার মদন উপজেলায় দীর্ঘ ১৩ বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে এক ব্যক্তিকে রাজকীয় কায়দায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে ধর্মীয় দায়িত্ব পালন করায় স্থানীয়রা তাকে অত্যন্ত শ্রদ্ধাভরে বিদায় জানান।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। মুয়াজ্জিনের বিদায়ের দিনে তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে এলাকাবাসী সারিবদ্ধ হয়ে ভিড় করেন। শুক্রবার অর্ধশতাধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।
