নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল বর্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হিলিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
