জন্ম তারিখ সংশোধনে ইসি’র কড়াকড়িতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ছবিসহ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের ক্ষেত্রে বর্তমানে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। নিয়ম অনুযায়ী, এনআইডি সংক্রান্ত ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) হাতে ন্যস্ত রয়েছে।

তবে মাঠ পর্যায়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের দোহাই দিয়ে জন্ম তারিখ সংশোধনের মতো গুরুত্বপূর্ণ আবেদন নিষ্পত্তির সব এখতিয়ার এখন ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সারা দেশের সেবাগ্রহীতারা চরম বিড়ম্বনার মুখে পড়েছেন এবং তাদের ভোগান্তি বহুগুণ বেড়ে গেছে।