ওসমানীনগরে দেশীয় অস্ত্রসহ তিন যুবক আটক

সিলেটের ওসমানীনগর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র দক্ষিণ গোয়ালা বাজারে স্থানীয় জনতার তৎপরতায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ওই তিনজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা তাদের আটক করেন। এরপর তাদের তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাৎক্ষণিক বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।

বর্তমানে আটককৃতরা ওসমানীনগর থানা হেফাজতে রয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্রগুলো পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা আহমদ জানান, স্থানীয় জনতার সহায়তায় আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কন্টেন্ট: সংগৃহীত