নতুন কর ছাড়াই রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। বিশেষ দিক হলো, নতুন কোনো কর আরোপ ছাড়াই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট অধিবেশন অনুযায়ী, পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ৯৪১ টাকা। এর বিপরীতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। সব মিলিয়ে বাজেটে ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জিএস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ এবং সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর। এছাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাসসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, সাধারণ সম্পাদক রাজু হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং সহসভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত