বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট হারুন অর রশীদ আর নেই।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
অ্যাডভোকেট হারুন অর রশীদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দলীয় রাজনীতিতে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
