সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংসদ নেতা তারেক রহমানের পক্ষ থেকে চিফ হুইপ নূরুল ইসলাম এই কমিটিগুলো গঠনের জন্য পৃথক প্রস্তাব উত্থাপন করেন, যা পরবর্তীতে কণ্ঠভোটে পাস হয়। এর আগে অর্থ, পরিকল্পনা ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিগুলো গঠন করা হয়েছিল।
নতুন করে গঠিত এই ছয়টি স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সরকারদলীয় সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন ইশরাক হোসেন, ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল হান্নান, আমীর এজাজ খান (খুলনা-১), সংরক্ষিত আসনের জীবা আমিনা খান, জামায়াতের জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম এবং এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামকে। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, জামায়াতের সংসদ সদস্য কেরামত আলী, আলফারুক আব্দুল লতীফ ও মাসুদ সাঈদী।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। কমিটির সদস্যরা হলেন বিএনপির এমপি আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আতিকুর রহমান মোজাহিদ।
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব। কমিটির সদস্যরা হলেন বিএনপির বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক এবং আবদুল মুনতাকিম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-৩ আসনের এমপি জয়নুল আবেদীনকে। এই কমিটির সদস্যরা হলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, বিএনপির এমপি কামরুজ্জামান, মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, জামায়াতের নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনের বিএনপির এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন। কমিটির সদস্যরা হলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির এমপি এ কে এম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মুন্সী রফিকুল আলম, জামায়াতের ইজ্জত উল্লাহ, মশিউর রহমান খান এবং ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।
