মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাস দিয়ে আঘাতের ঘটনায় সোহেল মিয়া (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ইসমাইল মিয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোহেল মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত সোহেল মিয়া উপজেলার আলিশারকুল গ্রামের বাসিন্দা ছিলেন।
Loading more post...
