যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানের নাম্বার ওয়ান বা প্রধান লক্ষ্যবস্তু। বুধবার (৮ জুলাই) রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমি মরেও যেতে পারি, কারণ আমি ইরানের প্রধান টার্গেট।
ইরানের সঙ্গে আমেরিকার চলমান উত্তেজনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের সমঝোতাকারীরা একটু পাগল প্রকৃতির। তিনি দাবি করেন, একদিনেই ইরানের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং সব শেষ হয়ে গেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের নেতারাও মারা গেছেন এবং সম্ভবত তাদের দ্বিতীয় সারির যে নেতারা ছিলেন, তারাও প্রাণ হারিয়েছেন।
ইরানের সঙ্গে আমেরিকার এই যুদ্ধকে একটি অভূতপূর্ব সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে, এই যুদ্ধের কারণেই ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে।

