আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানালেন লিওনেল মেসি

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরের দীর্ঘ পথচলার ইতি টানলেন লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল তাঁর শেষ ম্যাচ। নিজের শেষ প্রদর্শনীতে বেনিনকে ৩-০ গোলে পরাজিত করে বিদায় নিয়েছেন ফুটবলের এই মহাতারকা। ম্যাচ শেষে জয় কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স ছাপিয়ে বড় হয়ে ওঠে মেসির বিদায়ী অনুভূতি, যা ছুঁয়ে গেছে হাজারো আর্জেন্টাইন সমর্থকের হৃদয়। আর্জেন্টিনার হয়ে খেলা সবচেয়ে সুন্দর ব্যাপার। এই কথাগুলোতেই স্পষ্ট, আর্জেন্টিনার জার্সির সঙ্গে মেসির সম্পর্কটা শুধুই পেশাদার ফুটবলের নয়।

বিদায়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আর কখনো এই মাঠে ফিরতে না পারাটা অত্যন্ত কষ্টের। তিনি আরও বলেন, আমি সারাজীবন এই দলের সঙ্গেই থাকতে চেয়েছিলাম। আর্জেন্টিনার হয়ে খেলার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এই মাঠ ছেড়ে যেতে আমার মন চাইছে না এবং আমি চাই না এই অধ্যায় এখানেই থেমে যাক। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তোমাদের ভালোবাসি এবং তোমাদের অনেক মিস করব।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে মেসি এই জার্সির জন্য সমালোচনা, কান্না ও হতাশা যেমন দেখেছেন, তেমনি পেয়েছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো সাফল্যের চূড়ান্ত স্বাদ। প্রিয় অধিনায়ককে শেষবার মাঠে দেখার জন্য আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে ভিড় করেছিলেন ৮৫ হাজারেরও বেশি দর্শক। বেনিনের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। বিদায়ের রাতে তাই মনুমেন্টাল স্টেডিয়ামও পরিণত হয়েছিল আবেগের সাগরে। বেনিনের বিপক্ষে ম্যাচটি শুরু থেকেই ছিল মেসিকে ঘিরে।

ম্যাচ শুরুর আগেও মেসি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, এই জার্সি আমার গর্ব, স্বপ্ন ও জীবন। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। শেষবারের মতো মাঠ ছাড়ার সময় মেসির প্রতিটি শব্দ যেন আর্জেন্টিনার সাথে তাঁর গভীর সম্পর্কেরই প্রতিচ্ছবি হয়ে রইল। বিদায় নিলেও সমর্থকদের জন্য ভালোবাসাটা চিরকাল তাঁর হৃদয়েই রয়ে যাবে।