কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল। এর আগে তিনি অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ১৯ আগস্ট তৎকালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। সেই থেকে পদটি শূন্য ছিল। নতুন নিয়োগের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল এখন কারা বিভাগের শীর্ষ দায়িত্ব গ্রহণ করলেন। চাকরির আরও তথ্য: এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

