পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ ২০২৬-এর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলের ভিত্তিতে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে এই তালিকা তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থী এবং অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি সম্পর্কে পরবর্তীতে প্রার্থীদের অবহিত করা হবে। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। ৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুই হাজার জন।
উল্লেখ্য, নিয়োগ সংশ্লিষ্ট সকল তথ্য ও পরবর্তী নির্দেশনা পাওয়ার জন্য প্রার্থীদের নিয়মিত পুলিশের সরকারি ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো বিভ্রান্তি এড়াতে টেলিটকের মাধ্যমে পাঠানো এসএমএস সংক্রান্ত তথ্যের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।

