পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন অধ্যাপক শামীমা সুলতানা। রোববার বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মহামান্য রাষ্ট্রপতির নিয়োগ পাওয়ার পর তিনি পিএসসিতে এই দায়িত্ব গ্রহণ করলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। এছাড়া কমিশনের অন্যান্য সদস্য, পিএসসি সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।

এদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে। বিদ্যুৎকেন্দ্রটিতে ৯০টি পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর।