মেহেরপুরের গাংনীতে একটি পণ্যবাহী ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে, ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মাহিমের চার বছর বয়সী মেয়ে আফরিন।
কন্টেন্ট: সংগৃহীত
