প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, মৌলভীবাজার সফরে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান প্রথমবারের মতো সিলেট সফর করেছেন। মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে তিনি সিলেটে পৌঁছান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দর এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়াও প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন।