ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী দিয়ালো ও জাপানি তাশিমা

ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর দীর্ঘ একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে এবার চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছেন দুজন নতুন প্রার্থী। আগামী বছরের নির্বাচনে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ্পে দিয়ালো এবং জাপানের ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তা কোজো তাশিমা লড়াইয়ে নামার আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টি চূড়ান্ত করেছে। ২০১৬ সালে সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হওয়ার পর ইনফান্তিনো একবার প্রতিদ্বন্দিতার মুখে পড়লেও পরের দুই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। তবে এবার টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব পেতে তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। ফলে টানা চতুর্থবার সভাপতি হওয়ার পথে ইনফান্তিনোকে এবার প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হচ্ছে।

ইনফান্তিনোর বর্তমান মেয়াদে ফিফার কিছু সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য, রাজনৈতিক চাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বোলোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ফুটবলের বিভিন্ন বড় টুর্নামেন্ট বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। উয়েফাসহ বিভিন্ন মহলের শক্ত আপত্তির মুখে পরে ফিফা বেসরকারিকরণের সেই বিতর্কিত পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়। এমন প্রেক্ষাপটেই পরিবর্তনের ডাক দিয়ে সামনে এসেছেন নতুন দুই প্রার্থী।

ফরাসি ফুটবল প্রশাসনের পরিচিত মুখ ফিলিপ্পে দিয়ালো দীর্ঘদিন ফুটবলের সঙ্গে যুক্ত। ১৯৯২ সাল থেকে বিভিন্ন পর্যায়ে কাজ করার পাশাপাশি তিনি দুই দশকেরও বেশি সময় ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজের প্রার্থিতার বিষয়ে প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বিভিন্ন মহাদেশ থেকে তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন। দিয়ালো জানান, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচনে অংশ নিতে তাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডেভি হিউইট। প্যারিসে মনোনয়ন ঘোষণার সময় দিয়ালো জানান, অন্য মহাদেশগুলো থেকেও তিনি জোরালো সমর্থনের ইঙ্গিত পেয়েছেন।

অন্যদিকে, ৬৮ বছর বয়সী কোজো তাশিমা প্রথম জাপানি হিসেবে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন। সাবেক এই ফুটবলার ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে জাপানের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে সেপ ব্লাটারের সময় থেকেই তিনি ফিফার রুলিং কমিটির সঙ্গে যুক্ত আছেন। নিজের নির্বাচনের কারণ হিসেবে তাশিমা উল্লেখ করেন, তিনি শুধু জেতার জন্য লড়ছেন না, বরং জাপানি ফুটবলে প্রচলিত সততা, সুস্থতা ও ন্যায়পরায়ণতার আদর্শকে বিশ্বমঞ্চে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। তাঁর ভাষ্যমতে, বিশ্ব ফুটবলের এই মুহূর্তে এমন মূল্যবোধের প্রতিফলন সবচেয়ে বেশি প্রয়োজন।

আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের ভোটগ্রহণের মাধ্যমে নির্ধারিত হবে আগামী দিনে ফুটবল বিশ্বের অভিভাবক কে হচ্ছেন। ইনফান্তিনোর দীর্ঘ শাসনকাল অব্যাহত থাকবে, নাকি নতুন কোনো নেতৃত্ব আসবে—সেটিই এখন দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবলপ্রেমীরা। আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার ২১১ সদস্য ফেডারেশনের ভোটে নির্ধারিত হবে পরবর্তী সভাপতি।