রাজধানীর শান্তা পিনাকলে অবস্থিত প্রধান কার্যালয়ে সোমবার প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘২৭ ইয়ারস অফ লিগ্যাসি, রিবিল্ড অন ট্রাস্ট’ বা ২৭ বছরের ঐতিহ্য, আস্থার নতুন সূচনা। আয়োজনে ব্যাংকের দীর্ঘদিনের নিষ্ঠাবান কর্মকর্তাদের তাদের সেবার স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। The Premier Bank PLC celebrated its 27th anniversary on Monday under the slogan “27 Years of Legacy, Rebuild on Trust” at its head office in Shanta Pinnacle in the capital, according to a press release। As part of the celebration, dedicated officials were honoured for their long-standing service and commitment to the bank। Protecting depositors’ interests, exploring new opportunities, expanding the bank’s reach, enhancing service quality and earning customers’ trust require well-planned decisions and sustained collective efforts,” he said। Md Monzur Mofiz said the sincere efforts of employees and the continued trust of customers had been the key driving forces behind the bank’s progress over its 27-year journey।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান আরিফুর রহমান। এছাড়া স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। বিআরবি কেব্লসের ৪৮ বছর পূর্তি, গ্রাহক ও সহযোগীদের ধন্যবাদ জানালেন চেয়ারম্যান মজিবর রহমান।
দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিংয়ের ওপর গুরুত্বারোপ করে আরিফুর রহমান বলেন, অতীতের সব অনিয়ম দূর করে স্বচ্ছতা ও সততার পথে ব্যাংককে এগিয়ে নেওয়া হচ্ছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা, নতুন সুযোগের অনুসন্ধান এবং সেবার মান উন্নত করাই আমাদের প্রধান লক্ষ্য।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর মফিজ বলেন, কর্মীদের আন্তরিক প্রচেষ্টা এবং গ্রাহকদের অটুট আস্থাই এই ২৭ বছরের দীর্ঘ যাত্রার প্রধান চালিকাশক্তি। তিনি আরও যোগ করেন, সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে একটি টেকসই ভবিষ্যতের দিকে প্রিমিয়ার ব্যাংক এগিয়ে যাচ্ছে।

