২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক, তবে নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি—এমন শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি ও অধ্যয়নরত যেসব শিক্ষার্থী এর আগে রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে বাদ পড়েছিল, তাদের পুনরায় রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর প্রকাশিত বোর্ডের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।
নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। পরবর্তীতে ১৬ নভেম্বর পর্যন্ত তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে এবং শিক্ষার্থীদের পূরণ করা ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশনের ফি হিসেবে নিয়মিত শিক্ষার্থীদের জন্য ৬৮৫ টাকা এবং পাঠ বিরতি থাকা অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ৮৩৫ টাকা (১৫০ টাকা বিরতি ফি সহ) ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠানের নিজস্ব EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট www.ebmeb.gov.bd-তে লগইন করতে হবে। এরপর সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করে শিক্ষার্থীসংখ্যা এন্ট্রি করতে হবে। ফি জমার পর অনলাইনে তথ্য আপলোডের অপশন পাওয়া যাবে। প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা।
বোর্ড কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকেই নিতে হবে। এই সময়ের পর নতুন কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের সুযোগ আর দেওয়া হবে না। বিলম্ব ফি দিয়ে কেবল নতুন শিক্ষার্থীদের তথ্যই এন্ট্রি করা যাবে, পূর্বের কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেলার সুযোগ নেই। তবে আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিষয়, বিভাগ বা ছবি পরিবর্তনের চলমান প্রক্রিয়া আগের মতোই বহাল থাকবে। এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন।

