প্রথম আলো অনলাইনে মঙ্গলবার দিনের আলোচিত পাঁচ খবর

মঙ্গলবার প্রথম আলো অনলাইনে দিনভর রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনসহ নানা বিষয়ের খবর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আলোচিত পাঁচটি খবরের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো।

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষক ও নাগরিক সমাজের প্রকাশ্য উপস্থিতির অন্যতম মুখ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি গণ-অভ্যুত্থান ও পরবর্তী সরকার গঠনের বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন।

রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির ও ছাত্রশক্তির মধ্যকার সংঘর্ষের জের ধরে সেখানে উভয় পক্ষের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতা-কর্মীদেরও দেখা গেছে।

পৃথিবীর দিকে ধেয়ে আসা বিধ্বংসী গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ এড়াতে সবচেয়ে কার্যকর পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাঁদের মতে, গ্রহাণুর ভেতর পারমাণবিক বিস্ফোরক পুঁতে বিস্ফোরণ ঘটানোই এই বিপদ থেকে বাঁচার সেরা উপায়।

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার তাঁর ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না। সান্তোসের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর তিনি ক্লাবে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি ফুটবল থেকে বিদায় নেবেন—সেই সিদ্ধান্ত তখনই নেবেন বলে জানিয়েছেন এই তারকা।

অভিনেত্রী ববিতা তাঁর অভিনয় জীবনের কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। চলচ্চিত্র সমালোচকদের মতে, সে সময়ের সবচেয়ে সুদর্শন ও স্টাইলিশ নায়ক জাফর ইকবালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বরেণ্য এই অভিনয়শিল্পী জাফর ইকবালের সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকারও করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত