বনানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, মশালসহ আটক ৭

রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং লেনে এ অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং চারজন শিশু। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সৈনিক ক্লাব এলাকা থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিল করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল। খবর পেয়ে বনানী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায় এবং ওই সাতজনকে আটক করে।

অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করেছে।

কন্টেন্ট: সংগৃহীত