তেজদীপ্ত কর্মস্পৃহায় ৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চন সমানতালে সামলাচ্ছেন সিনেমা, বিজ্ঞাপন এবং রিয়েলিটি শো। কিন্তু এই ব্যস্ততার মাঝেই বিপত্তি ঘটল কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) সেটে। অনুষ্ঠানটির ১৮তম সিজনের শুটিং চলাকালীন মঙ্গলবার হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন বিগ বি। সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে অনুষ্ঠান শুরু করলেও বুধবারের পর্বে তাকে বসে থাকতে দেখা যায়। কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) রিয়েলিটি শো সঞ্চালনায় ৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চন অক্লান্ত পরিশ্রম করেন। কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালীন আচমকা পিছলে হাঁটুতে চোট পেয়েছেন বিগ বি।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অমিতাভ বলেন, আজ আমার হাঁটুতে চোট রয়েছে। মঙ্গলবার শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে আঘাত পাওয়ায় দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে। তবে অনুরাগীদের চিন্তামুক্ত থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, চোটটা গুরুতর নয় এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। কাজ থামিয়ে রাখাটা তার অপছন্দ, তাই আঘাত নিয়েও সেদিন শুটিং চালিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

