সিনিয়র সাংবাদিক আমির খসরুর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর দীর্ঘ কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, সাংবাদিকতা পেশায় তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি মরহুমের পরিবারের সদস্যরা যেন এই কঠিন শোক কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনাও করেছেন তিনি।

উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই সাংবাদিক। তার মৃত্যুতে গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।