পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড। হ্যারি ব্রুকের দ্রুততম দ্বিশতক ম্লান করে ঐতিহাসিক এই জয় ছিনিয়ে নেয় লঙ্কানরা।
ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড়সম পুঁজি গড়ে ইংল্যান্ড। দলটির হয়ে ১১৪ বলে ক্যারিয়ারের দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকান হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত ১১৬ বলে ১০টি ছক্কা ও ২১টি চারে ২০২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এছাড়া জো রুট ৬৯, টম ব্যান্টন ৫০ এবং উইল জ্যাকস মাত্র ৩০ বলে অপরাজিত ৬৬ রান সংগ্রহ করেন।
জবাবে ৪৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক লড়াই চালায় শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে ১০৬ বলে সর্বোচ্চ ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন পবন রথনায়েক। পাশাপাশি আভিষ্কা ফার্নান্দো ৮৩ বলে ৯৭ রান এবং দাসুন শানাকা মাত্র ৫০ বলে ঝোড়ো ৯৭ রান করে দলকে জয়ের লড়াইয়ে টিকিয়ে রাখেন। ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নামে শ্রীলঙ্কা। শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকে লঙ্কান ব্যাটাররা।
শেষ মুহূর্তে ম্যাচের উত্তেজনা তুঙ্গে উঠলে দলকে জয় এনে দেন জানিথ লিয়ানাগে। তার ২৭ বলে অপরাজিত ৬১ রানের বীরত্বপূর্ণ ইনিংসে ভর করে ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান তোলে শ্রীলঙ্কা। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি এখনও দক্ষিণ আফ্রিকার দখলে; ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৫ রান তাড়া করে ৪৩৮ রান তুলে জিতেছিল তারা। এবার ৪৩০ রান তাড়া করে দ্বিতীয় স্থানে উঠে এল শ্রীলঙ্কা। এবার ৪৩০ রান তাড়া করে সেই তালিকায় দ্বিতীয় স্থানে নিজেদের নাম লেখাল শ্রীলঙ্কা। ।

