ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে মিরপুর টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে এক ধাপ পিছিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে নেমে এসেছে টাইগাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত মোট সাতটি ম্যাচ খেলেছে, যেখানে জয়ের দেখা মিলেছে তিনটিতে। এর বিপরীতে তিনটি ম্যাচে হারের স্বাদ ও একটি ম্যাচ ড্র হয়েছে। সব মিলিয়ে ৪০ পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশের পয়েন্টের শতকরা হার ৪৭.৬২। মিরপুরের এই ম্যাচের আগে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে দলটি চতুর্থ অবস্থানে থাকলেও হারের পর সেই জায়গাটি এখন ভারতের দখলে। ভারতের পয়েন্টের শতকরা হার ৫১.৫২।
তালিকার বর্তমান চিত্র অনুযায়ী নিউজিল্যান্ড শীর্ষে অবস্থান করছে, ছয় ম্যাচে তাদের শতকরা হার ৭২.২২। ৬ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে তাদের শতকরা হার ৭২.২২।
দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৬৯.২৩ পয়েন্টের হার নিয়ে তিনে রয়েছে অস্ট্রেলিয়া। তালিকার পাঁচ নম্বরে থাকা বাংলাদেশের নিচে অবস্থান করছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের সামনে আরও পাঁচটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে দ্বিতীয় টেস্টটি আগামী ৫ নভেম্বর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে। পরবর্তী সিরিজগুলোতে ঘরের মাঠে ইংল্যান্ড এবং বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যে সেই স্বপ্নে আশার আলোও দেখেছিলেন সমর্থকেরা।
ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে সাফল্যের ধারা ধরে রাখা অত্যন্ত জরুরি। বিশেষভাবে ঘরের মাঠে কোনোভাবেই পয়েন্ট হারানো চলবে না। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ সিরিজটিও বাংলাদেশের জন্য বেশ বড় এক চ্যালেঞ্জ হতে যাচ্ছে। মিরপুরের এই পরাজয় নিশ্চিতভাবেই ফাইনালের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এখন ভুল করার সুযোগ নেই বললেই চলে। বাকি থাকা পাঁচ টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নের পথে অনেক পিছিয়ে পড়তে হবে টাইগারদের।

