ক্যারিয়ার বা কর্মক্ষেত্র নির্বাচনের সময় কেবল মোট বেতনের হিসাব দেখলেই সঠিক চিত্র পাওয়া যায় না। সব ধরনের কর এবং অন্যান্য আইনগত কর্তন শেষে একজন কর্মীর হাতে কত টাকা থাকছে, সেটাই আয়ের প্রকৃত হিসাব নির্ধারণ করে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে কর্মীদের ঘণ্টাপ্রতি কর-পরবর্তী গড় বেতনের শীর্ষে থাকা ১০টি দেশের চিত্র উঠে এসেছে।
১০. সুইডেন
- ঘণ্টাপ্রতি গড় বেতন২৯.৫ ইউরো (প্রায় ৪,০৯৮ টাকা)
উন্নত কর্মসংস্কৃতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সমতাভিত্তিক কর্ম পরিবেশের জন্য সুইডেনের বিশেষ স্বীকৃতি রয়েছে। তবে আকর্ষণীয় বেতন কাঠামো থাকা সত্ত্বেও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বর্তমানে এখানে বেকারত্বের হার কিছুটা বেশি। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।
৯. ফ্রান্স
- ঘণ্টাপ্রতি গড় বেতন৩০ ইউরো (প্রায় ৪,১৬৮ টাকা)
শ্রমিক অধিকার রক্ষার সুদীর্ঘ ইতিহাসের সঙ্গে আধুনিক অর্থনীতির সমন্বয় ঘটিয়েছে ফ্রান্স। দেশটিতে সামাজিক সুরক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ কেটে নেওয়া হলেও কর-পরবর্তী নেট আয়ের পরিমাণ বেশ উঁচুতে অবস্থান করছে।
৮. ফিনল্যান্ড
- ঘণ্টাপ্রতি গড় বেতন৩২.৬ ইউরো (প্রায় ৪,৫২৯ টাকা)
বিশ্বমানের শিক্ষাব্যবস্থা ও উচ্চ বেতন কাঠামোর কারণে ফিনল্যান্ড চাকরিপ্রার্থীদের পছন্দের তালিকায় থাকে। তবে দেশের অভ্যন্তরীণ শ্রমবাজার সম্প্রতি কিছুটা চাপের মধ্য দিয়ে যাচ্ছে।
৭. অস্ট্রিয়া
- ঘণ্টাপ্রতি গড় বেতন৩৩.৮ ইউরো (প্রায় ৪,৬৯৬ টাকা)
কার্যকর সামাজিক বাজার অর্থনীতি, পর্যটন খাত এবং বিশেষায়িত উৎপাদনশিল্পের ওপর ভিত্তি করে গঠিত অস্ট্রিয়ার অর্থনীতি কর্মীদের উচ্চ আর্থিক নিরাপত্তা দিতে সক্ষম।
৬. জার্মানি
- ঘণ্টাপ্রতি গড় বেতন৩৪.৫ ইউরো (প্রায় ৪,৭৯৩ টাকা)
ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে জার্মানি তার কর্মীদের জন্য অত্যন্ত স্থিতিশীল, সুরক্ষিত এবং আন্তর্জাতিকমানের কর্মপরিবেশ বজায় রেখেছে।
৫. নেদারল্যান্ডস
- ঘণ্টাপ্রতি গড় বেতন৩৬.৩ ইউরো (প্রায় ৫,০৪৩ টাকা)
বৈশ্বিক পণ্য পরিবহন, মজবুত সরবরাহ ব্যবস্থা ও শক্তিশালী ব্যবসা সংস্কৃতির সমন্বয়ে তৈরি নেদারল্যান্ডসের অর্থনীতি কর্মীদের ধারাবাহিক আয়ের নিশ্চয়তা দেয়।
৪. আয়ারল্যান্ড
- ঘণ্টাপ্রতি গড় বেতন৩৬.৬ ইউরো (প্রায় ৫,০৮৫ টাকা)
আন্তর্জাতিক প্রযুক্তি ও ওষুধ উৎপাদন খাতের অন্যতম বৈশ্বিক কেন্দ্র হয়ে ওঠার সুবাদে আয়ারল্যান্ডের অর্থনীতি বিগত বছরগুলোতে দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার প্রত্যক্ষ ইতিবাচক প্রভাব পড়েছে কর্মীদের নিট বেতনে।
৩. বেলজিয়াম
- ঘণ্টাপ্রতি গড় বেতন৩৭.১ ইউরো (প্রায় ৫,১৫৫ টাকা)
বেলজিয়ামের কর ব্যবস্থা কিছুটা জটিল হলেও কর কাটার পরের ঘণ্টাপ্রতি আয় বেশ আকর্ষণীয়। এছাড়া মূল্যস্ফীতির সঙ্গে আয়ের সমন্বয় বিধানের আইনি বাধ্যবাধকতা থাকায় কর্মীরা প্রকৃত ক্রয়ক্ষমতা ধরে রাখতে পারেন।
২. ডেনমার্ক
- ঘণ্টাপ্রতি গড় বেতন৪৪.৭ ইউরো (প্রায় ৬,২১িয়াল টাকা)
নমনীয় শ্রমবাজার ও মজবুত সামাজিক সুরক্ষা বলয়ের কারণে ডেনমার্কের চাকরিজীবীরা কাজ এবং ব্যক্তিগত জীবনের চমৎকার ভারসাম্য উপভোগ করতে পারেন।
১. লুক্সেমবার্গ
- ঘণ্টাপ্রতি গড় বেতন৪৯.৭ ইউরো (প্রায় ৬,৯০৬ টাকা)
আয়তনের দিক থেকে ছোট হলেও শক্তিশালী আর্থিক খাত, বহুজাতিক কর্মপরিবেশ ও চমৎকার সামাজিক নিরাপত্তার জোরে এই তালিকার শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ।
- ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের।
- পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
- ডেনমার্ক: ৪৪.৭ ইউরো (প্রায় ৬,২১১ টাকা)।
- ডেনমার্কে নমনীয় শ্রমবাজারের পাশাপাশি শক্তিশালী সামাজিক নিরাপত্তাব্যবস্থা রয়েছে। দেশটির কর্মীরা কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার সুযোগ পান।

