ওমানের আল আমিরাত গ্রাউন্ডে যুব এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে রিজওয়ানউল্লাহর বিধ্বংসী বোলিং তোপে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখেই অনায়াসে জয় তুলে নিয়েছে পাকিস্তান। যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে ৯ উইকেট হাতের রেখে জয় তুলে নেয় পাকিস্তান।
ম্যাচের শুরুতে উদ্বোধনী জুটিতে মাত্র ৪ রান তুলতে পারে বাংলাদেশ। ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন এসকে জারিফ সিয়াম। দলীয় ২৫ রানে ৯ রান করে আউট হন কাওসার আহমেদ। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক ফরিদ হাসান ও আব্দুল্লাহ আল মুমিন ৪৩ রানের একটি প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রিজওয়ানউল্লাহর স্পিনে তা ভেঙে যায়। ৬৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পতনের মুখে পড়ে বাংলাদেশ। শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ৪০ রানের ব্যবধানে। তবে দলের হয়ে আব্দুল্লাহ আল মুহি লড়াই চালিয়ে ফিফটি তুলে নেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটিই ১২৩ রান তুলে ফেলে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বাংলাদেশের বোলাররা কোনো পর্যায়েই পাক ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করতে পারেননি। হায়াম খান ৬৯ রান করে রবিউল হাসান অনিকের বলে ফরিদ হাসানের ক্যাচে আউট হন। তবে তখন জয় প্রায় নিশ্চিত ছিল।
জয়ের জন্য অবশিষ্ট ১৬ রান নিতে কোনো বেগ পেতে হয়নি উসমান খান ও আব্দুল কাদিরকে। শেষ দুই বলে চার ও ছক্কা মেরে উসমান নিজের অপরাজিত ৬৪ রানের ইনিংস পূর্ণ করেন এবং দলকে ফাইনালে পৌঁছে দেন। আব্দুল কাদির ৮ রানে অপরাজিত থাকেন। শেষ দুই বলে ৪ ও ৬ মেরে দলকে ফাইনালে তোলেন উসমান অপরাজিত ৬৪ রানের ইনিংসে।

