বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের অপারেশনস ডিভিশনে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এই পদে যোগ দিতে আগ্রহী অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি সদ্য স্নাতক পাস করা তরুণরাও আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা ছাড়াও (ফ্রেশার) আবেদন করা যাবে।
চাকরির মূল তথ্যসমূহ
- পদের নাম: অফিসার, অপারেশনস ডিভিশন।
- গ্রেড: প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে ফ্রেশাররাও আবেদনের যোগ্য।
প্রার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ব্যাংকিং বা আর্থিক সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। এছাড়া অভ্যন্তরীণ ও বাহ্যিক গ্রাহকদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার মতো চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে, তবে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন। কেবল বাছাই করা প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই ব্র্যাক ব্যাংক কোনো ধরনের ফি গ্রহণ করে না। ব্যক্তিগত কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর ২০২৬। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
উল্লেখ্য, বর্তমান সময়ে ৫০তম বিসিএসের ফল নির্ধারিত সময়ে প্রকাশ করা সম্ভব কি না তা নিয়ে আলোচনার পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে ১৫৫টি পদে নিয়োগ এবং শিক্ষার্থীদের সোনালী ব্যাংকের বৃত্তি প্রদানের বিষয়টিও আলোচনায় রয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।

