রোমানিয়ার ৮২ হাজার ভিসা দক্ষিণ এশিয়ার জন্য, বাংলাদেশ তৃতীয়

ইউরোপের রাষ্ট্র রোমানিয়া দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থান ভিসা বা ওয়ার্ক পারমিট প্রদান প্রক্রিয়া চলমান রেখেছে। ২০২৫ সালের জন্য দেশটির সরকার বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মোট ৮২ হাজার ১৮০ জন নাগরিককে কাজের ভিসা অনুমোদন করেছে।

এই অনুমোদিত তালিকার মধ্যে বাংলাদেশ ৮ হাজার ৩১৯টি পারমিট লাভ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। রোমানিয়া সরকারের জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এই ভিসা কার্যক্রম পরিচালনা করছে।