শুক্রবার যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে
সপ্তাহের বিভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। এর ধারাবাহিকতায়, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঢাকার কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট এবং দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা নিচে বিস্তারিত জানানো হলো।
শুক্রবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে, সেগুলোর মধ্যে রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।
যেসব মার্কেট ও বিপণিবিতান বন্ধ থাকে
এছাড়াও, শুক্রবার বন্ধ থাকে এমন মার্কেট ও বিপণিবিতানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
বন্ধ থাকে যেসব দর্শনীয় স্থান
রাজধানীর বেশ কিছু দর্শনীয় স্থানও শুক্রবার বন্ধ থাকে।
সামরিক জাদুঘর
বিজয় সরণিতে অবস্থিত এই জাদুঘরটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে, বৃহস্পতিবার ও শুক্রবার এটি সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরটিও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।
