ব্রিটিশ পত্রিকা অবজারভারের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সোমবার (২২ জুন) পদত্যাগের ঘোষণা দিতে পারেন। অবজারভার আরও জানিয়েছে যে, স্টারমার তার পদত্যাগের পাশাপাশি বিদায়ের একটি সময়সূচিও ঘোষণা করতে পারেন সেদিন।
তবে সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, কিয়ার স্টারমার বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের দিকেই সম্পূর্ণ মনোযোগী রয়েছেন এবং পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।
