পাবনার সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইজ উদ্দিন রোজের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। এ ঘটনায় পুলিশ প্রবাসীর স্ত্রী আসমানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আর-আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামের বাদশা আলী স্ত্রী ও দুই সন্তান রেখে জীবিকার সন্ধানে লিবিয়ায় পাড়ি জমান। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী আসমানীর সঙ্গে রাজমিস্ত্রী আলিফের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে আলিফ নিয়মিত আসমানীর বাড়িতে যাতায়াত করতেন। সোমবার রাতেও আলিফ আসমানীর ঘরে যান বলে জানা গেছে।
পুলিশকে দেওয়া তথ্যে আসমানী দাবি করেন, দীর্ঘদিনের সম্পর্কের জেরে আলিফ তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এতে রাজি না হলে আলিফ তার ঘরেই আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হলে রাত ৩টার দিকে আলিফ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলে পড়েন। আসমানী তখন প্রতিবেশীদের ডাকতে বাইরে যান। পরে প্রতিবেশীরা এসে আলিফকে মৃত অবস্থায় দেখতে পায়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী আসমানীকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামের বাদশা আলী পরিবারের সুখের আশায় স্ত্রী ও ২ ছেলে রেখে লিবিয়ায় যান।

