অসহনীয় কষ্টে দিন কাটছে গোপালপুরের ৭০ বছর বয়সী আনোয়ারা বেগমের

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ভূয়ারপাড়া এলাকায় রাস্তার পাশে একটি অতি ছোট ও জরাজীর্ণ ঘরে দীর্ঘ সময় ধরে মানবেতর জীবনযাপন করছেন অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগম। বর্তমানে তার বয়স ৭০ বছর। বসবাসের জন্য ব্যবহৃত ঘরটি টিনের তৈরি এবং এর অবস্থা অত্যন্ত নাজুক। ঘরটিতে চলাচলের জন্য কোনো দরজা নেই, নেই কোনো জানালা কিংবা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। পর্যাপ্ত আলো-বাতাসও প্রবেশ করতে পারে না এই ঘরে। রোগের যন্ত্রণা এবং ক্ষুধার কষ্টে বৃদ্ধার প্রতিটি দিন কাটছে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে।