ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বর্তমান সরকার একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সেনা, নৌ, পুলিশ এবং বিমান বাহিনীর সদস্যরা শান্তিরক্ষা কার্যক্রমে অনন্য ভূমিকা পালন করছেন। শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এই ভূমিকার প্রশংসা করেছে।
তিনি জানান, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
