হবিগঞ্জের মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জের একটি মামলায় জামিন প্রদান করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। এর আগে এই মামলায় জারি করা রুল নিষ্পত্তি করে আদালত তাকে জামিনের সুযোগ দিলেন। শুনানিতে আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার মো. লিটন আহমেদ ও আইনজীবী লুৎফে জাহান।

উল্লেখ্য যে, গত ২০২৪ সালের ২১শে অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ঠিক আগমুহূর্তে, রাত সোয়া ১টার দিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই। সাবেক এই স্বতন্ত্র এমপির বিরুদ্ধে হবিগঞ্জসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত