বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শাখাটির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কৃষি অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন নতুন শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের অংশ হিসেবে সদস্যদের মতামতের ভিত্তিতে কৃষি অনুষদের শিক্ষার্থী তানভীরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নতুন এই নেতারা ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।