ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৮ জন রোগী।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ২৫ জন নারী। এছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮ জনে।