বিএনপি সরকারের আমলে শুরু হওয়া ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম প্রাথমিকভাবে সঠিকভাবে চলছিল। তবে, কিছু ব্যক্তির দেওয়া ভুল তথ্যের কারণে এই কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, যশোরের ৬২ জন সচ্ছল পরিবারের সদস্যের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। এই অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই ফ্যামিলি কার্ড বিতরণে একটি ‘শুদ্ধি অভিযান’ পরিচালিত হচ্ছে।
