দেশের ১৪ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার ওপরে তিন নদীর পানি

পাহাড়ি ঢল এবং অব্যাহত ভারি বৃষ্টির প্রভাবে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ১৪ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে এবং সোমেশ্বরী নদীর পানি নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অভ্যন্তরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং আত্রাই অববাহিকার নওগাঁ জেলায় বন্যার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। সোমেশ্বরী অববাহিকার নেত্রকোনায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও অন্যান্য এলাকায় পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে।

বন্যা সতর্কতার তালিকায় থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম, যেখানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পানি সতর্কসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।

সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর-পশ্চিমাঞ্চলের আত্রাই নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, তবে তা একদিন পর হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বেশ কিছু নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেলেও পুনরায় বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকলেও যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যা আগামী পাঁচ দিন পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ১ দিন স্থিতিশীল থেকে পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এ

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী ২ দিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীহের পানি সমতল আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ