গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, কার্যকর হবে ১ আগস্ট থেকে

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, কার্যকর হবে ১ আগস্ট থেকে

দেশের গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, এই নির্দেশনা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক জারি করা হয়েছে।