ইরানে দিনের বেলাও মার্কিন বাহিনীর সিরিজ বোমা হামলা

ইরানে এবার বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনের বেলাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় একাধিক বোমা হামলা চালানো হয়েছে। ইরানের সরকারি গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে। তবে এসব হামলায় হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

গত দুই সপ্তাহ ধরে মার্কিন সামরিক বাহিনী দেশটিতে হামলা চালিয়ে আসছিল, তবে এতদিন তা কেবল রাতের বেলাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন দিনের বেলাতেও হামলার খবর পাওয়া যাচ্ছে। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাহিনী এসব হামলায় বি-১ বোমারু বিমান ব্যবহার করছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা ও পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেতু, হাসপাতাল, কারখানা, সড়ক এবং পাওয়ারপ্লান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলার কৌশল নিয়েছে। এমনকি ওই অঞ্চলে স্থল অভিযানের পরিকল্পনা করা হচ্ছে বলেও বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত