ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল স্পষ্ট জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক সমঝোতা চুক্তি মানতে ইসরায়েল কোনোভাবেই বাধ্য নয়। তিনি আরও উল্লেখ করেন যে, ইসরায়েল তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে।
মঙ্গলবার (১৬ জুন) ইসরায়েলের নীতি-নির্ধারণী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেটের এই প্রভাবশালী সদস্যের দেওয়া একটি সাক্ষাৎকারের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এই খবর প্রকাশ করেছে।
