প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন করেছেন। বুধবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি জাদুঘরের ফলক উন্মোচন করেন। এ সময় তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। তিনি সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং বিভিন্ন স্মারক পরিদর্শন করেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি আগামীকাল বৃহস্পতিবার থেকে উন্মুক্ত করা হবে।
জাদুঘরে প্রবেশের জন্য দর্শনার্থীদের অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

