কালিয়াকৈরে মাদকবিরোধী সচেতনতা সভায় বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটি

মাদক সেবনের ভয়াবহ প্রভাব থেকে যুব প্রজন্মকে রক্ষা করা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা শাখার নবগঠিত কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজে এই সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুর অংশে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে, গত ২১ জুন রবিবার বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নীরঞ্জন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হিসেবে বায়েজিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল করিম তন্ময় দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি জুয়েল পালোয়ান, মো. শামিম হোসেন, মো. নয়ন মিয়া, মেহেদি হাসান শাকিল, সুমাইয়া জান্নাত মেঘলা, জান্নাত আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাকিল, মেহেদি হাসান শুভ, রাফিজ ফয়সাল রিহাদ, মো. রাসেল মাহমুদ, আব্দুল করিম তন্ময়, মো. সজিব হাসান, অর্ষা সাহা, সহ সাংগঠনিক সম্পাদক ইভান আহম্মেদ বিপ্লব, আরসিফাত আরা মিম, আয়শা আক্তার, মাশরিফাত আক্তার দিঘী, অর্থ সম্পাদক রমজান ইসলাম স্বাধীন, দপ্তর সম্পাদক শনকিম সরকার, ইভেন্ট সম্পাদক সাদিয়াতুন সেজুতি, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরাফাত রহমান শ্রাবন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নারী বিষয়ক সম্পাদক তাহরিমা মনি, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাদিয়া আরেফিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সিয়াম হোসাইন কাব্য, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আজমেরি সুলতানা ফিহা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিথিলা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিপন মাহমুদ, স্বাস্থ্য ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আবীর হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরাফাত রহমান শ্রাবন, মো. সুমন আহমেদ, রাতুল হাসান, সাদিকুল ইসলাম, মো. মুশফিকুর রহমান, আলীরাজ, মোহাম্মদ শাকিল, ফাহাত সরকার, মোস্তাকিম হাদি, পারভেজ হোসেন ও তরিকুল ইসলাম সাহেদ।

পরিচিতি সভা শেষে মাদক প্রতিরোধের উপায় নিয়ে আয়োজিত আলোচনা সভায় মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হোসাইন মোহাম্মদ শরিফ উপস্থিত ছিলেন। সভায় হোসাইন মোহাম্মদ শরিফ বলেন, মাদকের প্রভাবে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তাই মাদকদ্রব্য কেনাবেচা বন্ধে সবাইকে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, একটি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় উপস্থিত সবাই বসুন্ধরা শুভসংঘের প্রতিটি সদস্যকে নিজ নিজ এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম পরিচালনা ও সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

নতুন কমিটির সদস্যরা মনে করেন, শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কাজে ব্যস্ত রাখার মাধ্যমেই যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব। পাশাপাশি মাদক বিক্রেতা ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সমাজের মানুষের পাশে থেকে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।