বিজেপি’র অভিযোগ: ককরোচদের আন্দোলনে বিদেশি হাত আছে
দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি করেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এই আন্দোলনকে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করার একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছে।
বিজেপি’র সাধারণ সম্পাদক তরুণ চুঘ সরাসরি অভিযোগ তুলেছেন যে এই আন্দোলনের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তিনি এই ঘটনাকে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবেও বর্ণনা করেছেন।
