লালপুর বিদ্যালয়ে জলাবদ্ধতা: ভোগান্তিতে ১৫৮ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান

নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত ১৫৮ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যায় কার্যত নাজেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই প্রতিষ্ঠানটির মাঠ, শ্রেণিকক্ষের সামনের অংশ এবং পুরাতন ভবনগুলোর চারপাশ পানিতে তলিয়ে যায়, যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।